ভিয়েনা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না- ভোলায় এড. মজিবুর রহমান সরোয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ১১৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যূতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ মে) বেলা ১১ টায় দিকে ভোলা জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ভোলা মহাজনপট্রির জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্ব সংকটে, বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছে এ সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন। জনগণের চোখের ভাষা বুঝুন, তারা এ সরকারের পরিবর্তন চায়।

তিনি আরো বলেন, এ সরকারের সঙ্গে রাজপথেই ফায়সালা হবে, আমরা ঐক্যবদ্ধ, ইতোমধ্যে রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসবে, ততক্ষণ কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।

ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রাইসুল আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাবেক সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোপান, জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়রুল আলম লিটন, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম প্রমূখ।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না- ভোলায় এড. মজিবুর রহমান সরোয়ার

আপডেটের সময় ০১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩