ভিয়েনা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ভোলায় ইলিশা-১ নামের নতুন কূপে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ৫৯ সময় দেখুন

মনজুর রহমান,ভোলা: দ্বীপ জেলা ভোলায় ইলিশা-১ নামে একটি কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। শুক্রবার(২৮ এপ্রিল) সকাল ৭টায় অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে এ গ্যাস উত্তোলন শুরু করা হয়।

বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ উত্তোলন কাজ শুরু করেছে। এখানে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুতের সম্ভাবনা দেখছে বাপেক্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন করবে তারা।

ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এ সব কূপে মোট গ্যাস মজুতের পরিমাণ ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট বলে নিশ্চিত করেছে বাপেক্স।

এর আগে, গত ৯ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খনন কাজ শুরু করে বাপেক্সের প্রতিনিধি দল।

গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর থেকে নতুন করে তেল গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগ।

বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের  জিএম আলমগীর হোসেন বলেন, ‘এখন টেস্টিং চলছে। মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরে এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই গ্যাস প্রায় ৪ কিলোমিটার বিস্তৃত।’

১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। একের পর এক গ্যাসের সন্ধান ক্ষেত পাওয়ার সম্ভাবনা দেখছে ভোলাবাসী।

মনজুর রহমান/ইবি টাইমস/এম আর 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ইলিশা-১ নামের নতুন কূপে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

আপডেটের সময় ১০:১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩