ভিয়েনা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

আজ বিকালে বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ১২৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার বিকালে তিনটায় হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়।

বুধবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বিএনপি চেয়ারপারসন এখন অনেকটাই সুস্থ। শরীরে জ্বর নেই। সব পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা তাকে বাসায় রেখে চিকিৎসা করার পক্ষে মতামত দেন। বাসায় নেওয়ার পর সেখানেই তার প্রয়োজনীয় চিকিৎসা চলবে।

গত বছরের জুনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। বাকি দুটি ব্লক তখন ঝুঁকিপূর্ণ ছিল না। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে সে সময় বাকি দুটি ব্লকে রিং পরানো হয়নি। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে যান। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

ঢাকা/ইবিটাইমস/আরএস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ বিকালে বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া

আপডেটের সময় ০৫:৪০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩