ভিয়েনা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের জন্য এক সংবর্ধনার আয়োজন করেছেন।

গৌতম বুদ্ধের জন্মদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে রাষ্ট্র প্রধান এবং তার পত্নী ড. রেবেকা সুলতানা বৃহস্পতিবার বিকেল চারটায় সময় শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত থাকবেন।

আট শতাধিক আমন্ত্রিত অতিথি সহ প্রায় ১৬০০ এর অধিক লোক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিদেশী কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত বিদেশী মিশনের প্রধানগণ ও উপস্থিত থাকবেন।

ধর্মীয় সঙ্গীত ও গানের সাথে রাষ্ট্রপতি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রপতি এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত ভাষণও দেবেন।

ইতিহাস থেকে জানা যায় যে, ২৫৫৯ বছর আগে এই দিনে ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল। যুবরাজ সিদ্ধার্থ গৌতম ৫৬৩ খ্রিস্ট পূর্বাব্দে নেপালের লুম্বিনীতে পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। বুদ্ধ হিসাবে বোধগয়ায় ছয় বছর কঠোর ধ্যানের পর সর্বোচ্চ জ্ঞান লাভ করেন তিনি। এবং একই দিনে ভারতের কুশিনগরে মৃত্যুবরণ করেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেটের সময় ১২:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩