ভিয়েনা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

বর্তমান সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • ১৪৬ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধি: ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে মহান মে দিবস পালিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ লালমোহন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে র‌্যালী শেষে লালমোহন চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তখন শ্রমিকদের ছিল না কোনো ন্যায্য মজুরির নিশ্চয়তা, ছিল না কাজের নির্দিষ্ট সময়সীমা। মালিকেরা তাদের খেয়ালখুশি মতো শ্রমিকদের দৈনিক ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত খাটাতেন। ন্যায্য মজুরি ৮ঘন্টা কর্মদিবস ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকেরা ব্যাপক ধর্মঘট পালন করেছিলেন। তখন শ্রমিকদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে পুলিশর গুলিতে শ্রমিকেরা নিহত হন। ওইদিন তাদের আতœদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আতœত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে। শ্রমিকদের সকল সুযোগ সুবিধার জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, আনম শাহজামাল দুলাল, খালেক সওদাগর, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি এনামুল হক রিংকু, সাধারণ সম্পাদক ভুট্রো প্রমূখ।

ভোলা/ইবিটাইমস/এম আর   

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বর্তমান সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে- এমপি শাওন

আপডেটের সময় ০৮:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩