ভিয়েনা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

কাজের মাধ্যমে যোগ্যতার প্রমাণ রাখবেন নতুন রাষ্ট্রপতি: কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ৬৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন কিনা; মির্জা ফখরুল ইসলাম যে সংশয় প্রকাশ করেছেন, সেই জবাবে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি তার কর্মের মধ্য দিয়েই যোগ্যতা প্রমাণ করবেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার নেতা। বর্তমান রাজনীতি সাম্প্রদায়িক অপশক্তিতে জর্জরিত, তাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন বঙ্গবন্ধু ও জাতীয় নেতারা। আর সেই পথেই হাটছে আওয়ামী লীগ।

এসময় আসন্ন সিটি নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধের দলের অবস্থানে আগের মতই থাকবে। সময় হলে ব্যবস্থা নেবে দল।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাজের মাধ্যমে যোগ্যতার প্রমাণ রাখবেন নতুন রাষ্ট্রপতি: কাদের

আপডেটের সময় ০৬:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩