ভিয়েনা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয়- ধর্ম প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • ৫৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ ছাড়া কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় আর বাড়বে না বলেও জানিয়েছেন তিনি। ধর্ম প্রতিমন্ত্রী আজ বুধবার দুপুরে সচিবালয়ে এ কথা জানান ।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয়। কারণ সৌদি সরকার খরচ বাড়িয়েছে। বাড়িভাড়া, ডলারের বাড়তি দাম সব মিলিয়ে হজের খরচ বেড়েছে। শুধু বাংলাদেশ নয়, এ বছর অন্যান্য দেশও কোটা ফেরত দেবে বলে ধারণা করছেন তিনি। আগামী ২১ মে হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে বলে জানান ফরিদুল হক খান। হজ প্যাকেজের খরচ বাড়ানোর কারণে এবার হজ নিবন্ধনের নির্ধারিত কোটা পূরণ হয়নি। এ নিয়ে দফায় দফায় সময় বাড়িয়েও কাজ হয়নি। এখনো সাড়ে তিন হাজার কোটা বাকি রয়েছে। তবে কোটা পূরণ না হলেও নিবন্ধনের সময় আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানান ফরিদুর হক খান।

সাংবাদিকদের উদ্দেশে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ২-৩ হাজার কোনো বিষয় না। আপনারা প্রমাণ পাবেন। হজ শেষ হোক। সারা বিশ্বের কী অবস্থা হয়, আর আমাদের কী অবস্থা, তখন বুঝতে পারবেন।

তখন বলবেন যে, বাংলাদেশ কী করেছে। আমাদের যত হজযাত্রী যাচ্ছে, পার্সেন্টেজ অনুসারে আমরা বিশ্বের মধ্যে সর্বোচ্চ থাকব ইনশাল্লাহ, বলেন প্রতিমন্ত্রী।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস/এম আর  

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয়- ধর্ম প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৭:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩