ভিয়েনা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

৬ ঘন্টার চেষ্টায় বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • ৫২ সময় দেখুন

মো. নাসরুল্লাহ, ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরইমধ্যে বঙ্গবাজার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মাইন উদ্দিন বলেন, ‘আগুন আর ছড়াবে না। নির্বাপনে আনতে সময় লাগবে। এ ঘটনায় বেলা ১২টা পর্যন্ত পাঁচজন দোকানদার ও তিনজন ফায়ার সার্ভিসের সদস্য আহতের খবর জানা গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে, কেউ নিহত হয়েছেন কি না তা জানা যায়নি। আগুনের ঘটনায় কী পরিমাণ সম্পদ হানি হয়েছে তাও ধারণার বাইরে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, ‘২০১৯ সালের ২ এপ্রিল বঙ্গবাজারের এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তখন ভবনে একটি ব্যানারও টাঙিয়ে দেওয়া হয়েছিল। এরপর ১০ বার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই ব্যবসা চলছিল।’

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

বঙ্গবাজার মার্কেটের কিছু অংশ ছিল তিন তলা এবং কিছু অংশ ছিল চার তলা। ব্যবসায়ীরা বলছেন সেখানে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার দোকান ছিল। তবে ভয়াবহ আগুনে একেবারে ভস্ম হয়ে গেছে সব। মাটিতে মিশে গেছে পুরো মার্কেট।

এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।

ইবিটাইমস/ঢাকা

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৬ ঘন্টার চেষ্টায় বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে

আপডেটের সময় ০৯:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩