ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • ৯০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বাসা থেকে তুলে নেওয়ার ৩৫ ঘণ্টার বেশি সময় পর কারাগারে গেলেন সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান। বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে আদালত থেকে প্রিজন ভ্যানে করে তাঁকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

এর আগে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শামসুজ্জামানের জামিন আবেদন নাকচ করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কর্মকার। শুনানিতে ছিলেন আরেক আইনজীবী এহসানুল হক সমাজী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার  দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের  আদালতে আনা হয় শামসুজ্জামানকে। পরে রমনা থানা-পুলিশ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। সাংবাদিক শামসুজ্জামানের জামিন চেয়ে আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও ও রমনা থানায় দুটি মামলা হয়েছে।

বাসা থেকে তুলে নেওয়ার ২০ ঘণ্টার বেশি সময় পর গতকাল বুধবার মধ্যরাতে শামসুজ্জামানের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এই মামলার প্রধান আসামি। সেই মামলাতেই শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নেওয়ার ৩০ ঘণ্টা পর আদালতে আনা হয়। এই মামলার বাদী আবদুল মালেক (মশিউর মালেক)। তিনি নিজেকে হাইকোর্টের আইনজীবী পরিচয় দিয়েছেন।

ঢাকা/বিবিটাইমস/আরএস

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

আপডেটের সময় ০৬:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩