ভিয়েনা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ঢাকার কাপ্তান বাজারে আগুন, হানিফ ফ্লাইওভারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • ৬১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ঢাকার কাপ্তানবাজার সংলগ্ন জয়কালী মন্দিরের কাছে বাজারের টিনশেড ঘরে আগুন লেগেছে। রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, রাজধানীর কাপ্তানবাজারে লাগা আগুনে হানিফ ফ্লাইওভারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরীক্ষা করে দেখার পর জানা যাবে কতটা ক্ষতি হয়েছে।

সোমবার (২৭ মার্চ) ভোরে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, হানিফ ফ্লাইওভারের নিচের অংশে দুটি শেডে সুইপারদের ৪২টি ঘর ছিল। এর মধ্যে ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। বর্তমানে যারা এখানে বসবাস করছেন তাদের সরিয়ে নেওয়া হবে। তা না হলে ভবিষ্যতেও এমন আগুন লাগতে পারে।

তিনি বলেন, প্রথমে টিনশেড মার্কেটে আগুন লাগে। সেখানে অনেক পুরনো দাহ্য পদার্থ ছিল। এ ছাড়া সেখানে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করা হত। আমরা প্রথমেই চেষ্টা করেছি আগুন যেন ছড়িয়ে না পড়ে। এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করছি, কলোনির কোনো রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা এখন পর্যন্ত ঘটনার সূত্রপাত ও হতাহতের খবর পাইনি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানতে পারিনি।

ঢাকা/ইবিটাইমস/আরএস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকার কাপ্তান বাজারে আগুন, হানিফ ফ্লাইওভারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত

আপডেটের সময় ০৩:৫৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩