ভিয়েনা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ

মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ১১১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে মহান স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে নতুন করে শপথ নিয়েই স্মরণ করতে চাই। অনির্বাচিত সরকার, তারপরও তাদের কাছে ২৬ মার্চের পূর্বেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবি করছি। নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চাই।’

বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো হলো—আগামী শনিবার (২৫ মার্চ) রাজধানীর মহানগর নাট্যমঞ্চ অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা। পরের দিন রোববার ভোর ৬টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় প্রতাকা ও জাতীয় পতাকা উত্তোলন। একইদিন সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ। পরে ঢাকায় ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া ও ফাতিহা পাঠ।

এদিন সকাল থেকে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল চলবে। এ ছাড়া সোমবার (২৭ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযোদ্ধা গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

ঢাকা/ইবিটাইমস/আরএস

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

আপডেটের সময় ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩