ভিয়েনা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদারীপুরে হাউসদী বাজারে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ আনা হবে: ট্রাম্প আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রমজানে বাজার অস্থির হলে ডিসিদের ব্যবস্থা নেয়ার নির্দেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ৪৩ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কঠোরভাবে বাজার মনিটরিং করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, ‘রমজান মাসে বাজারে অস্বাভাবিক কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে যেন আইন প্রয়োগ করা হয়। এটি প্রত্যেক জেলা প্রশাসকদের বলা আছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, আজকের বৈঠকে এটি আলোচ্যসূচিতে ছিল না। তবে রমজানে বাজারে অস্বাভাবিক পরিস্থিতি হলে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের আগেই নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

এদিকে বৈঠকে প্রতি বছরের মতো এবারও রমজান মাসে সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্রবার ও শনিবার।

তিনি আরও বলেন, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইনানুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে রমজান শুরু হবে।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রমজানে বাজার অস্থির হলে ডিসিদের ব্যবস্থা নেয়ার নির্দেশ

আপডেটের সময় ০৪:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩