ভিয়েনা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন টাঙ্গাইলে ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মাদারীপুরে হাউসদী বাজারে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি ইরানের ইউরেনিয়াম ‘যুক্তরাষ্ট্রে’ আনা হবে: ট্রাম্প আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকায় সফরে আসা প্রতিনিধিদল। তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন, সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের একটি অডিও ক্লিপ শোনেন তিনি।

সান্তিয়াগো সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকের পর বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময় করে অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখেন তিনি।

এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে সোমবার সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ওইদিন বিকেলে বনানীতে পুনরায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি ও ফুটবল নি‌য়ে আরেক‌টি চু‌ক্তি হয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

আপডেটের সময় ০৬:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩