ভিয়েনা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা শনিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির নতুন কর্মসূচি শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। এ নিয়ে এরই মধ্যে বৈঠক করেছে দলটি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দলগুলোও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করবে।’

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান নতুন কর্মসূচির বিষয়ে বার্তা দেন। তিনি বলেন, ‘আগামীকাল শনিবার জেলা পর্যায়ে পদযাত্রা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সরকারের অবসান চাই, সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

‘সরকার নড়বড়ে হয়ে গেছে, যেকোনো সময় পড়ে যেতে পারে’ মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, ‘সরকারের দুর্নীতি লুটপাট অর্থ পাচারে জনগণ অতিষ্ঠ।’ নজরুল ইসলাম বলেন, ‘একযোগেই যুগপৎ আন্দোলনে দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের প্রত্যয়। তবে, পরবর্তী পরিস্থিতি সরকারের আচরণের ওপর নির্ভর করবে।’

১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট এবং এলডিপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা/ইবিটাইমস/আরএস

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা শনিবার

আপডেটের সময় ০৬:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩