ভিয়েনা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মস্কোয় নিযুক্ত বাংলাদেশি দূতকে রাশিয়ার তলব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো। রাশিয়ার জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করতে না দেওয়ায় মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের জন্য কার্গো বহনকারী রুশ জাহাজগুলোকে তাদের বন্দরে ভিড়তে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়ে আমরা দেশটির কূটনৈতিক মিশনের প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছি। তাদের এই পদক্ষেপটি ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বৈশিষ্টের বিপরীত, যা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলোতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গত সপ্তাহে বাংলাদেশে থাকা রাশিয়ার দূতাবাস তাসকে জানায়, ৬৯টি রুশ জাহাজকে বন্দরে ভিড়তে বাধা দেওয়া হয়েছে। তবে দূতাবাসের তথ্যমতে, এই পদক্ষেপের অর্থ এই নয় যে, বাংলাদেশ রাশিয়ার পণ্য আমদানি নিষিদ্ধ করেছে।

পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিতে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম। ২০২৪ সালে বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার কথা রয়েছে। তবে, পশ্চিমা নিষেধাজ্ঞায় পারমাণবিক কেন্দ্রটির অনেক যন্ত্রাংশ বাংলাদেশে পৌঁছাচ্ছে না। এর মূলে রয়েছে রুশ পতাকাবাহী জাহাজ। যন্ত্রাংশ নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজে পাঠাতে মস্কোকে অনুরোধ করেছে বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মস্কোয় নিযুক্ত বাংলাদেশি দূতকে রাশিয়ার তলব

আপডেটের সময় ০৩:৫৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩