ভিয়েনা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট মিয়ার বাজার জামে মসজিদের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী এলাকার হাবিবুর রহমান (২৫), বরদিয়া আড়ং বাজার এলাকার মাহবুব প্রধানিয়া (৫০) ও চাঁদপুর সদর উপজেলার ওয়াপদা গেইট এলাকার নেছার আহমদ হাওলাদার) ২৫)।

জানা যায়, চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা থেমে থাকা মাঝারি আকারের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় বিপরীত পাশের বোগদাদ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ আরও দুই যাত্রী নিহত হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ জানান, সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু এবং একজন আহত হয়।

আহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি আব্দুল রশিদ।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

আপডেটের সময় ০৪:১৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩