ভিয়েনা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে নিম্ন আদালতের রায় স্থগিত করেছেন হাইকোর্ট। এতে জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা কাটল।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৯ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছিলেন আদালত। ঢাকা জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া জিন্নাহ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন জি এম কাদের। ওই আপিলের শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।

জিএম কাদেরের দায়িত্ব পালন-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন গত ১৪ জানুয়ারি নিষ্পত্তি করেন আপিল বিভাগ। একই সঙ্গে নিম্ন আদালতে আপিল শুনানি করতে নির্দেশ দেওয়া হয়।

চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে গত ৪ অক্টোবর মামলা দায়ের করেন দলটির বহিষ্কৃত নেতা এবং সাবেক সংসদ সদস্য (এমপি) জিয়াউল হক মৃধা। পরে ৩১ অক্টোবর জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। এরপর গত ২৪ নভেম্বর এ আবেদনের ওপর শুনানির জন্য জেলা জজ আদালতে মিস আপিল দায়ের করা হয়। সেই আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জি এম কাদের।

ঢাকা/ ইবিটাইমস/এসআর

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই

আপডেটের সময় ০৭:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩