ভিয়েনা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

নায়িকা মাহিয়া মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ দিলেন কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটিতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে সদস্য করতে দপ্তর সম্পাদককে নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন এ চিত্রনায়িকা। তখন রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ নির্দেশনা দেন।

দলীয় সূত্র জানায়, মাহিয়া মাহি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখার ইচ্ছা প্রকাশ করেন। সে প্রক্ষিতে ওবায়দুল কাদের উপস্থিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, সামনে উপ-কমিটি হবে, তাকে যে কোনো উপ-কমিটিতে রেখে দিও।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা মাহিয়া মাহিকে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে রাখার কথা বললে তাতে সায় দেন ওবায়দুল কাদের।

জানতে চাইলে চিত্র নায়িকা মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, আমাকে সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে।

এ বিষয়ে মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার বলেন, সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি বা কোথায় কাজ করা যায় সেটা নিয়ে কথা বলেছেন সাধারণ সম্পাদক। তিনি মাহিকে সংগঠনের জন্য কাজ করতে বলেছেন।

ঢাকা/ইবিটাইমস/আরএস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নায়িকা মাহিয়া মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ দিলেন কাদের

আপডেটের সময় ০৬:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩