ভিয়েনা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

আফ্রিকার বেনিনে বাস ও ট্রাকের সংঘর্ষে ২২ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের মধ্যাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২২ জন নিহত হয়েছে। সরকার সোমবার এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে সরকার জানায়, রোববার দাসা-জুমের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২২ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাওবাব এক্সপ্রেস পরিবহন সংস্থা জানায়, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে প্যারাকাউ থেকে দক্ষিণের বাণিজ্যিক রাজধানী কোটোনোউ যাচ্ছিল।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ায় অনেক যাত্রী মারা যায়। এ ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বাওবাব এক্সপ্রেস তাদের সকল বাস পরিষেবা বাতিল করে। এদিকে এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ স্বজনদের জন্য একটি সহায়তা ইউনিট গঠন করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Tag :
জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফ্রিকার বেনিনে বাস ও ট্রাকের সংঘর্ষে ২২ নিহত

আপডেটের সময় ০৬:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩