ভিয়েনা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

সরকারকে বিদায় জানাতে চায় দেশের মানুষঃ ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ৯৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ দেশের ৯৯% মানুষ আওয়ামী লীগ সরকারকে বিদায় জানাতে চায় দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না। অধিকার আদায়ের লড়াইয়ে মধ্যবিত্ত ও পেশাজীবীদের নেতৃত্ব দেয়ার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত সভায় বিএনপি মহাসচিব বলেন, জনগণের ন্যূনতম অধিকারও কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করে ক্ষমতায় থাকার তোড়জোড় শুরু করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির জন্য নয়, পরিবর্তন জনগণের জন্য চাওয়া হচ্ছে।

আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক দল নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৭১ পরবর্তী আওয়ামী লীগ বাকশাল কায়েমের মাধ্যমে বিরোধী মত ও আন্দোলনকে যেভাবে দমন করেছে, বর্তমানে খোলস পাল্টে ক্ষমতায় থাকতে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।

বিএনপি’র পদযাত্রা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের সমালোচনাও করেন মির্জা ফখরুল।

ঢাকা/ইবিটাইমস/এসআর

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারকে বিদায় জানাতে চায় দেশের মানুষঃ ফখরুল

আপডেটের সময় ০৭:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩