ভিয়েনা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

‘বিএনপির সময়ে হিন্দুরের নিরাপত্তা থাকে না’-মৎস্য ও প্রাণিস্মপদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ১০১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধু তাঁর আজীবন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সাম্প্রদায়িকতায়  করেন না। তিনি দেশের সকল সম্প্রদায়ের জন্য সমান সূযোগ-সুবিধা ও নিরাপাত্তা  নিশ্চিত করেন। কিন্তু দেশে যখনই বিএনপি বা অন্যরা ক্ষমতায় যায় তখনই দেশের সাম্প্রদায়িক বিশ্বাস সংঘর্ষ সহ হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বেড়ে যায়। বিএনপির শাসন আমলে দেশের হিন্দুদের জমি দখল সহ তাদের নিরাপত্তাহীনতা বেড়ে যায়। বিএনপি আবারও দেশে সাম্প্রদায়িক সংঘর্ষের সৃষ্টি করতে পায়তারা করছে। তারা আবারও বাঁকা পথে ক্ষমতায় যেতে চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিএনপির সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাই আবারও আ’লীগকে ক্ষমতায় আনতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে’।

শনিবার (২৮ জানুয়ারী) রাতে জেলার নাজিরপুরে সনাতন ধর্মালম্বীদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

‘বৃহত্তর বরিশালের শ্রীশ্রী নিগমানন্দ সারম্বত সংঘের ভক্তবৃন্দের’ উদ্যোগে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাজিরপুরের সিরাজুল হক সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কেশব লাল দাসের সভাপতিত্বে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সাদারন সম্পাদক চ ল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য তুহিন হালদার তিমির প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘বিএনপির সময়ে হিন্দুরের নিরাপত্তা থাকে না’-মৎস্য ও প্রাণিস্মপদ মন্ত্রী

আপডেটের সময় ০৮:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩