ভিয়েনা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করবে বাম জোট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ১৪৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আগামী ১৫ জানুয়ারি বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপি বিক্ষোভের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন ঢাকায় বিকেল চারটায় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে বিক্ষোভ সমাবেশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীতেবাসদ কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এতে বাম জোটের সমম্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি’র সভাপতি মো. শাহ আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ সহ জোটের অন্যান্য নেতারা।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ও বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার বিদ্যুৎখাতে দুর্নীতি, ভুলনীতি, অপচয়, অদক্ষতা দূর না করে পুনরায় দাম বৃদ্ধি করছে। এই মূল্যবৃদ্ধি জনজীবনে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিবে। সভায় বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

ঢাকা/ইবিটাইমস/আরএস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করবে বাম জোট

আপডেটের সময় ০৪:০০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩