ভিয়েনা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • ৫৩ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ ও জনগনের কল্যান নিশ্চিত হয়। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। দেশের প্রত্যেক গ্রামকে শহর রুপে রুপান্তর করা হয়েছে। এখন গ্রামে বসে শহরের সকল সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

বুধবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ও বিভিন্ন ইউনিয়নের অন্তত ৪ হাজার শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে উপহার হিসেবে শীতবস্ত্র তুলে দেয়ার সময় প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।

এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, নিজ নির্বাচনী এলাকার অসহায়-ছিন্নমূল মানুষের শীতের কষ্ট লাঘবের জন্য গত সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অন্তত ১৫ হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এই কনকনে শীতে প্রধানমন্ত্রীর পক্ষে এমপি শাওনের উপহারের এসব শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত লালমোহন-তজুমদ্দিনের অসহায় শীতার্ত মানুষজন।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব- এমপি শাওন

আপডেটের সময় ০৬:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩