ভিয়েনা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • ৬২ সময় দেখুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নাইম (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের চরনলুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ১৮ নং চরনলুয়া কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং সে ওই এলাকার মো.শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার সকাল ১০ দিকে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল নাঈম। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিকশায় তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে নাঈম মারাত্বকভাবে আহত হয়। পরে স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশাটি আটক করে। তবে অটোরিকশা চালক পালিয়ে গেছে।

১৮ নং চরকলমি কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন আখন বলেন, স্কুল খোলা টাইমে রাস্তা দিয়ে নাঈম স্কুলে আসছিল। রাস্তা পারাপার হতে গিয়ে নাঈম দুর্ঘটনার শিকার হয়।

দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জামাল মোল্লা/ইবিটাইমস 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

আপডেটের সময় ০৬:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩