ভিয়েনা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে বাঙালি জাতি বিজয়ের প্রকৃত স্বাদ পেয়েছিল -এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ৭১ সময় দেখুন
জাহিদ দুলাল, লালমোহন : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রশ্নে বাঙালি জাতি যখন কঠিন বাস্তবতার মুখোমুখি, ঠিক তখনই পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, জাতির পিতার এ স্বদেশ প্রত্যাবর্তন ছিল, বাঙালি জাতির কাছে একটি বড় প্রেরণা।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে, প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে, একথা বলেন তিনি।
এরপর জাতির পিতা ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লালমোহন থানার মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরও অনেকে।
ভোলা/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে বাঙালি জাতি বিজয়ের প্রকৃত স্বাদ পেয়েছিল -এমপি শাওন

আপডেটের সময় ০৬:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩