ভিয়েনা ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

ভান্ডারিয়ায় অজ্ঞাত গলিত মৃতদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • ৬৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় ধানক্ষেতের মধ্যের খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের গলিত মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। সোমবার (০৯ জানুয়ারী) উপজেলার ধাওয়া এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য পলাশ মিত্র জানায়, ওই দিন দুপুরে থানা পুলিশ উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকায় ধানক্ষেতের পাশের একটি খালে থাকা কচুরিপনার ভীতর থেকে ওই মরদেহটি উদ্ধার করেন। এর আগে একই দিন সকালে স্থানীয় চাষীরা মাঠে ধান কাটতে যান। এসময় ওই খালের কচুরিপানার মধ্যে ওই দেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান ওই মরদেহটি পাওয়ার তথ্য নিশ্চিত করে জানান, গলিত ওই মরদেহটির গায়ে সাদা পাঞ্জাবী ও পাজামা পড়া ছিলো। ঘটনাস্থলে থেকে একজোড়া জুতা ও শীতের চাদর উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাস খানেক আগে ওই ব্যাক্তিকে হত্যা করে মৃতদেহ ধান ক্ষেতে এনে ফেলা হয়েছে বা সেখানে নিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে তদন্ত ছাড়া এখনই সঠিক ভাবে কোন কিছু বলা সম্ভব হচ্ছে না।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় অজ্ঞাত গলিত মৃতদেহ উদ্ধার

আপডেটের সময় ১২:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩