ভিয়েনা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

ভোলার মেঘনা নদী থেকে ভারতীয় থ্রিপিস-শাড়ি ও চিকিৎসা সামগ্রীসহ ২২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ৫৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী পয়েন্টের মেঘনা নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল ভারতীয় শাড়ি, থ্রিপিস, চিকিৎসাসামগ্রীসহ প্রায় ২২ কোটি টাকার পণ্য জব্দ করেছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে পাচার করে নদী পথে এ সকল পণ্য  নিয়ে আসে পাচার চক্র।

বৃহস্পতিবার(৫ জানুয়ারি) দুপুরে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম (স্টাফ অফিসার) এ তথ্য জানান।এর আগে গত সোমবার সকালের  দিকে অভিযান চালিয়ে এফবি আবিদ নামে একটি ফিশিং বোটসহ  এ সকল পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ১৭ হাজার ৮২৪টি বিভিন্ন মানের ভারতীয় শাড়ি, ১৬৬টি থ্রিপিস ও ৬ হাজার ৪৪২টি চিকিৎসাসামগ্রী রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোন গত সোমবার সকালে জেলার সদর উপজেলা মেঘনা নদীতে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বোটটিকে সংকেত দেয়। এরপর বোটের চালকরা ও পাচারকারীরা কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে একটি চরে বোটটি রেখে পালিয়ে যায়।

আরও জানা যায়, এফবি আবিদ নামের ওই ফিশিং বোটে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা এসব পণ্য পাওয়া যায়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা পণ্য ও বোট টিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার মেঘনা নদী থেকে ভারতীয় থ্রিপিস-শাড়ি ও চিকিৎসা সামগ্রীসহ ২২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আপডেটের সময় ০৫:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩