ভিয়েনা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

বিদেশিরা মাঝেমধ্যে আহাম্মকের মতো সুপারিশ করে : পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ৭০ সময় দেখুন

সিলেট প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত। তারা আমাদের মাঝেমধ্যে যে সুপারিশ দেয়, সেগুলো আহাম্মকের মতো মনে হয়।“ বাংলাদেশ নিয়ে ভালো জানে এ দেশের মানুষ। মিডিয়া পাত্তা না দিলে বিদেশিরা ঘরে বসে ‘হুক্কা’ খাবে।’ বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

সিলেটে সিভিল সার্জনের কার্যালয়ে বুধবার (৪ জানুয়ারি) কমিউনিটি ক্লিনিক বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর অন্যতম দেশ, যেখানে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে। এখানে প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্র রয়েছে। এদেশে নির্বাচনে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ ভোট দেয়। কিন্তু অনেক দেশে ২৫ থেকে ৩০ শতাংশ মানুষও ভোট দেয় না। নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া যায় না। অথচ এ দেশে একেকটি পদে বিপুল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।’

বিদেশীদের নিয়ে মিডিয়াকে হইচই না করার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিডিয়া বিদেশীদের কাছে না গেলে তারা বসে থাকবে। বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা অন্য কোথাও নেই। অনেক বিরোধী দল দেশের উন্নতি চায় না। তাই বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা নিজের পা কেটে অন্যের ক্ষতি করতে চায়।’

ডেস্ক/ইবিটাইমস/আরএস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদেশিরা মাঝেমধ্যে আহাম্মকের মতো সুপারিশ করে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৬:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩