ভিয়েনা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

অতিমাত্রায় ঘুমের ঔষধ সেবনে গৃহবধূর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ৩৫৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ অতিমাত্রায় ঘুমের ঔষধ সেবনে  ভোলার দৌলতখান উপজেলায় নাজমা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত নাজমা দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষক নিরব হোসেনের স্ত্রী।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। এর আগে দুপুর১২ টার দিকে অসচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেন।

নাজমার পরিবার সূত্রে ও তার বোন সুবর্ণা আক্তার জানান, ৩-৪ বছর ধরে নাজমা মানসিক ভারসাম্যহীন হয়ে জীবন-যাপন করছে। তার মাথায় সমস্যা ছিল।তাকে বিভিন্ন জাগায় নিয়ে ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তারের দেয়া ঔষধ (ঘুমের ওষধও ছিল) সে নিয়মিত সেবন করতো। আজ(সোমবার) সকালে তার প্রচণ্ড মাথা ব্যথা হয়। কোনো উপায়ন্তর না পেয়ে খালি পেটে সে অতিমাত্রায় ঘুমের ঔষধ সেবন করে অসচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনজুর রহমান/ইবিটাইমস 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অতিমাত্রায় ঘুমের ঔষধ সেবনে গৃহবধূর মৃত্যু

আপডেটের সময় ০৪:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩