ভিয়েনা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

লালমোহনের পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ৬৯ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচজন নারীকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

৫ ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা পাওয়া নারীরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় জাকিয়া বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ফাতেমা মমতাজ মুন্নী, সফল জননী হিসেবে হোসনেয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় সুলতানা রাজিয়া ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পারভীন আক্তার। সম্মাননা স্বরূপ তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারসহ আরো অনেকে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা

আপডেটের সময় ০৫:১৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২