ভিয়েনা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

তজুমদ্দিনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৫১ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে জেলে মো. বাবুল মাছ শিকার করতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজের ৩দিন পর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে  তাঁর মরদেহ ভাসতে দেখে কোষ্টগার্ডকে খবর দেয়। পরে কোষ্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তারা তাঁর মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন থানায় নিয়ে যান।
বাবুল তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার( ৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামপ্রসাদ মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলার নোঙর করতে গেলে পায়ে রশি পেঁচিয়ে নদীতে পড়ে যায় বাবুল। এরপর কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও তাঁর কোনো খোঁজ পায়নি।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলের  ৪ কিলোমিটার দূর মেঘনা নদী থেকে  তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। লাশের দেহে পচন ধরেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তজুমদ্দিনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২