ভিয়েনা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

নিঁখোজের ৪ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ৫৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদের ( স্বরূপকাঠি) ছারছিনা দরবার শরীফের মাহফিলে গিয়ে নিঁখোজের ৪ দিন পর তৌসিব (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরী দল। শনিবার দুপুরে উপজেলার রাজবাড়ি ব্রীকফিল্ডের সামনের সন্ধ্যা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. তৌসিব ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ (সাতপাখি) শুভাঢ্যা খানকায়ে ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসার ছাত্র ও স্থানীয় শহিদুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানান, ওই দিন দুপুরে স্থানীয়রা ওই নদীতে নিঁখোজ ছাত্রের মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে তারা এসে ওই মরদেহটি উদ্ধার করেন।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন ওই মরদেহটি পাওয়ার তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিঁখোজ মাদরাসা ছাত্র তৌসিবের। ময়না তদন্তের পর মরদেহটি পরিবরের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, গত বুধবার (৩০ নভেম্বর) দুপুরে একসাথে তিন বন্ধু সন্ধ্যা নদীতে গোসল করতে যায়। এদের মধ্যে দুজন ছাত্র তীরে উঠতে পারলেও তৌসিব নামের ওই ছাত্র স্রোতের টানে নদীতে ডুবে যায়।

এর আগে মঙ্গলবার(২৯ নভেম্বর) ওই মাদরা থেকে ৩০ সদস্যের একটি দল ছারছিনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে আসেন।

নেছারাবাদ (স্বরূকাঠি) ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার আব্দুস সালাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিঁখোজ মাদরাসা ছাত্র তৌসিবের বলে তার পবিরার দাবী করছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিঁখোজের ৪ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৭:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২