ভিয়েনা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

নরসিংদীতে দিনে দুপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ৫৬ সময় দেখুন

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের নরসিংদী জেলা থেকে প্রকাশিত বিভিন্ন স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। খবরে প্রকাশ শনিবার (৩ ডিসেম্বর) বিকালের দিকে উক্ত ইউনিয়নের শান্তিপুর বাজারে মানিককে গুলি করা হয় বলে জানিয়েছেন তার ভাই বারসন মিয়া।

বারসন মিয়া স্থানীয়.সাংবাদিকদের বলেছেন, ‘গত নির্বাচনের পর থেকেই আমার ভাইকে বিভিন্নভাবে হয়রানি করে তার প্রতিপক্ষ মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া। আজ এক সভা শেষে বাড়ি ফেরার পথে ফিরোজ মিয়ার সমর্থকরা গুলি করে আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাই মির্জাচর ইউনিয়ন যুবলীগের সভাপতি।’

স্থানীয়রা জানান, ফিরোজ মিয়া ও তার প্রতিপক্ষ জাফর ইকবাল মানিকের মধ্যে বিবাদ বন্ধে আজ একটি সভা হয়। সমঝোতার প্রস্তাব না মেনে সভা থেকে উঠে যায় ফিরোজের লোকজন। বিকালে বাড়ি থেকে শান্তিপুর বাজারে যান মানিক। এ সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিত ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ওই এলাকায় যাচ্ছি। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নরসিংদীতে দিনে দুপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আপডেটের সময় ০৬:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২