ভিয়েনা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

দুই গুণীশিক্ষকের বিদায় ও স্থানান্তর উপলক্ষ্যে সরকারি শাহবাজপুর কলেজে আবেগঘণ আয়োজন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ৬৩ সময় দেখুন
রিপন শানঃ সরকারি শাহবাজপুর কলেজ লালমোহন ভোলার প্রবীণ শিক্ষক এটিএম নূরুল আমিন, (প্রভাষক, ইসলামী শিক্ষা) এর অবসরজনিত বিদায় এবং  মোঃ রাসেল আহমেদ, (প্রভাষক, ব্যবস্থাপনা) এর ৪০তম বিসিএসে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্যাডারে যোগদান উপলক্ষ্যে সরকারি শাহবাজপুর কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে ৩০নভেম্বর ২০২২ তারিখে শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উভয়কে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি, অধ্যক্ষ, সরকারি শাহবাজপুর কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব বিধান কুমার হালদার, সম্পাদক, শিক্ষক পরিষদ।
অনুষ্ঠান শেষ হবার পূর্বমুহূর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, লালমোহনের এই ঐতিহ্যবাহী সরকারি শাহবাজপুর কলেজে বিভিন্ন বিষয়ে ৪০তম বিসিএস থেকে মোট তেরো (১৩)জন শিক্ষা ক্যাডার কর্মকর্তার পদায়ন হয়েছে। শিক্ষক- কর্মচারী সকলের মধ্যে এই পদায়ন স্বস্তি ফিরিয়ে এনেছে।
এজন্য, কলেজের অধ্যক্ষ ডক্টর শফিকুল ইসলাম মোল্লা এলটি প্রাণঢালা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি সহ শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি অধিদপ্তর  এর সংশ্লিষ্ট শুভাকাঙ্ক্ষীও শুভানুধ্যায়ী সকলকে।
বিদায়ী শিক্ষক জনাব এটিএম নূরুল আমিন  ইসলামী শিক্ষা বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি শাহবাজপুর কলেজ রোভার স্কাউট গ্রুপে গ্রুপ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘসময় দায়িত্ব পালন করেন।
এব্যাপারে মূল্যায়ন করতে  গিয়ে সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন একই কলেজে শিক্ষা সেবা প্রদান করে সুস্থ শরীরে সরকারি চাকরি থেকে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারা স্রষ্টার পক্ষ থেকে একান্ত আশীর্বাদ। ভাবী-বাচ্চাদের নিয়ে বাকী জীবন শান্তিময় আনন্দে ভরে উঠুক মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু নেকহায়াতসহ এ কামনা।
তিনি আরো জানান, মোঃ রাসেল আহমেদ ছিলেন আমাদের মধ্যে কনিষ্ঠতম চৌকস বিদ্যান কর্মঠ দূরদর্শী ক্যাডার কর্মকর্তা । ৪০তম বিসিএস কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্যাডারের নতুন কর্মযজ্ঞ তাঁর জন্য বয়ে আনুক আরও সাফল্য ও সমৃদ্ধি।
ব্যবস্থাপনা সম্পাদক /ইবিটাইমস 
Tag :
জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুই গুণীশিক্ষকের বিদায় ও স্থানান্তর উপলক্ষ্যে সরকারি শাহবাজপুর কলেজে আবেগঘণ আয়োজন

আপডেটের সময় ০৭:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২