ভিয়েনা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • ৮২ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সারের দাবি করে কৃষকদেরকে প্রাণ দিতে হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রাংশ বিতরণ করছেন। কৃষি ও কৃষক বাঁচাতে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও দুরদর্শিতায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়মে রবি/২০২২-২৩ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকার বিনামূল্যে সার, বীজ বিতরণ করার পর ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করছেন। এতে কৃষকেরা লাভবান হচ্ছেন। পাশাপাশি দেশও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। এই অঞ্চলের সকল আবাদি জমি খালি না রাখার পরামর্শ প্রদান করেন কৃষকদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ. এফ. এম শাহাবুদ্দিন। এসময় অন্যান্যেন মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ।

উল্লেখ্য, লালমোহন উপজেলার ৩৭৫০ জন কৃষকের মাঝে বোরো ধান, মুগ, গম, সয়াবিন, ভুট্রা, খেসারি, সরিষা, সূর্যমূখী ও বাদামের ২৩.৫৫ মেট্রিক টন বীজ ও ৩৩.৪ মেট্রিক টন রাসায়নিক সার বিতরণ করা হবে। 

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন এমপি শাওন

আপডেটের সময় ০৫:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২