ভিয়েনা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার কর্তৃক ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • ৫৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আমড়াগাছিয়া ও সাপলেজা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা করা হয়। পিরোজপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসমসয় উপস্থিত ছিলেন, উপজেলা সেনেটারী কর্মকর্তা শেখ এহসান কবির, মঠবাড়িয়া থানার এএসআই মাসুদ সহ পুলিশের একটি টিম।

জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজারে বাজারের বিভিন্ন ব্যবসায়িরা মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ব্যান্ডরোল বিড়ি বিক্রি হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ আমড়াগাছিয়া ও সাপলেজা বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় বিপুল পরিমানের বিভিন্ন মেয়াদউত্তীর্ন পণ্য ও ব্যান্ডরোল ”ফাউটার” বিড়ি জব্দ করেন।

মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির দায়ে আমড়াগাছিয়া বাজারের মেসার্স হানিফ স্টোর এর সত্বাধিকারী আবু হানিফকে ৩ হাজার, সাপলেজা বাজারের মাহি স্টোরের সত্বাধিকারী আমিনুর খন্দকারকে ২ হাজার ও জসীম কসমেটিক্স এর সত্বাধিকারী জসীম উদ্দিনকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন।

পিরোজপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক দেবাশীষ রায় বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ও সাপলেজা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় দোকান মালিকদের অর্থদন্ড করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।‌

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার কর্তৃক ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

আপডেটের সময় ০৮:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২