ভিয়েনা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

উন্নয়নের ধারা যাতে অব্যাহত না থাকে সেজন্য ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • ১০৬ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই সারা দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়ন শুধু শহরগুলোতেই নয়, প্রত্যন্ত গ্রামগঞ্জ এখন শহরের মতই মনে হচ্ছে। এখন পল্লীগ্রামাঞ্চলে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। এমনকি চরাঞ্চলগুলোতে বিদ্যুতের আলোয় আলোকিত। সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে।

সোমবার দুপুরে লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ৫নং ওয়ার্ডে কাবিখা-কাবিটা প্রকল্পের আওতায় রফিক মেম্বার বাড়ি হইতে পশ্চিম দিকে রশিদ পাটওয়ারী বাড়ি হয়ে দক্ষিণ দিকে বদরপুর ইউনিয়নের সীমানা পর্যন্ত রাস্তা পুনঃনির্মান (প্রায় ২ কিলোমিটার)কাজের উদ্বোধনকালে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার দরকার।অতীতের সরকারের তুলনায় বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের ব্যাপক উন্নয়ন করে দেশ-বিদেশে সুনাম অর্জন করছেন। করোনা মোকাবেলায়ও জয়ী হয়েছেন। এ সরকার উন্নয়ন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখনই বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধিরা বিভিন্ন যড়যন্ত্র লিপ্ত রয়েছে। এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণ, কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনসহ আরও অনেকে।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উন্নয়নের ধারা যাতে অব্যাহত না থাকে সেজন্য ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে- এমপি শাওন

আপডেটের সময় ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২