ভিয়েনা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

ফটোগ্রাফিতে প্রতিষ্ঠা পেতে চান আর জে রাসেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • ১৭৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ শুরুটা হয়েছিলো রেডিও উপস্থাপকের মধ্যমে। বেশ কয়েক বছর সুনামের সাথে কাজও করেছেন। কাজের ফাঁকে  লিখেছেন গল্প-কবিতা।

লেখার নেশা এখনও আছে, তবে এ মুহুর্তে  ব্যস্ত হয়ে পড়েছেন ফটোগ্রাফিতে। সময় পেলে ছবি তোলেন। ছুটে যান গ্রামের পর গ্রাম আর উপকূলের বিপন্ন জনপদে। প্রকৃতিকে ভালোবেসে ছবি তোলেন। তার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েক বার ভাইরাল হয়েছে, এছাড়াও তার তোলা ছবি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ক্যালেন্ডারে স্থান পেয়েছে।

এমনি গল্প রাসেল উদ্দিনের। যিনি আর জে রাসেল নামে সর্বমহলে বেশ পরিচিত।

নোয়াখালী জেলার মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বাসিন্দা এই তরুন। স্বপ্ন দেখে একদিন প্রতিষ্ঠিত ফটোগ্রাফার হবেন।

বর্তমানে ভোলার বে সরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামীন জন উন্নয়ন সংস্থায় (জিজেইউএস) কর্মরত আছেন। এরআগে রেডিও সাগরদ্বীপ ৯৮.২ সিনিয়র ভয়েজ আটিস্ট হিসেবে কর্মর্ত ছিলেন। বর্তমান কর্মস্থলে ভিভিন্ন ডকুমেন্টরির ভয়েজ দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রাসেল। এই তরুন ফটোগ্রাফারের  ‘ফটোগ্রাফিতে’ বাস্তব প্রশিক্ষণ না থাকলেও ছবি তুলতে তুলতে হয়ে উঠেছেন একজন দক্ষ ফটোগ্রাফার।

এখন ছবি তোলাই তার নেশা। যখন যেখানে যান ছবি তোলেন। ফটোগ্রাফির মাধ্যমে হয়ে উঠতে চান অন্যতম ফটোগ্রাফার। তার তোলা ছবি মন ছুয়ে যায় প্রকৃতিপ্রেমী মানুষের।

রাসেল উদ্দিন বলেন, ছবি তুলতে আমার ভীষন ভালো লাগে, যখন যেখানে যাই ছবি তুলি। ফটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি সেই স্বপ্ন একদিন পূরন হবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফটোগ্রাফিতে প্রতিষ্ঠা পেতে চান আর জে রাসেল

আপডেটের সময় ০২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২