ভিয়েনা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

নাজিরপুরের বিএনপি’র সভাপতি-সম্পাদক সহ ৫ নেতার জামিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • ৬৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি-সম্পাদক সহ ৫ নেতাকে জামিন দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তারা জেলা কারাগার থেকে বের হন।

কারাগার থেকে মুক্ত হওয়া ৫ নেতারা হলেন -ঢাকা ট্যাক্স বারের সাবেক সাধারন সম্পাদক পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও  উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. মিজানুর রহমান দুলাল, এম আনোয়ারুল ইসলাম পলাশ, ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরামের পিরোজপুর জেলা সভাপতি মো. হিরুয়ার রহমান মোল্লা, নাজিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম , সাধারন সম্পাদক মো. রেজাউল করিম।

গত ২০নভেম্বর উচ্চ আদালত তাদের জামিন প্রদান করেন। এর আগে উচ্চ অঅদালত কর্তৃক তাদের দেয়া ৬ সপ্তাহের আগাম জামিনের ভিত্তিতে গত ১০ নভেম্বর তারা পিরোজপুর জেলা জজ মো. মুহিদুল ইসলামের আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মনজুর করেন।

উল্লেখ্য, কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসাবে গত ৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আ’লীগের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৬০ নেতা-কর্মী আহত হন। এ ছাড়া উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুর এবং আ’লীগের ব্যানার ফেস্টুন ভাংচুর করা হয়। এ ঘটনায় উপজেলা কৃষকলীগের যুগ্ম আহŸায়ক মো. ছিদ্দিকুর রহমান ফকির বাদী হয়ে শতাধিক নামীয় ও ২ শতাধীক অজ্ঞাত নেতা-কর্মীকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরের বিএনপি’র সভাপতি-সম্পাদক সহ ৫ নেতার জামিন

আপডেটের সময় ০২:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২