ভিয়েনা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • ৪৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় পপি সিকদার (১৮) নামে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাগর হাওলাদারের বিরুদ্ধে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার উত্তর মঠবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সাগর পলাতক রয়েছে। সে উত্তর মঠবাড়িয়া গ্রামের লিটন হাওলাদারের পুত্র।

নিহত পপির বাবা গৌতম জানান, গত ৪ বছর পূর্বে তার ৮ম শ্রেণীতে পড়–য়া কন্যা পপি স্কুলে যাওয়ার পথে সাগর জোর করে তুলে নিয়ে বিয়ে করেন। বিয়েতে তার পরিবার রাজি না থাকলেও তাদের দাম্পত্য জীবনে পুত্র সন্তান হওয়ায় মেয়ের সুখের কথা চিন্তা করে পরে মেনে নেন। কিন্তু সাগর নেশাগ্রস্থ হওয়ায় প্রায়ই পপিকে মারধর করত। সম্প্রতি পপিকে মারধর করে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। দুই দিন আগে আমার ছেলে অপু মেয়েটাকে জামাই বাড়ি দিয়ে আসে। সাগর আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

নিহত পপির ভাই অপু সিকদার জানান, গত দুই দিন আগে আমি আমার বোনকে তারা স্বামীর বাড়িতে দিয়ে আসি, সকালে খবর পাই পপি মারা গেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আপডেটের সময় ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২