ভিয়েনা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

পিরোজপুরে গাড়ি চাপায় অটো চালক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • ৯৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বালু বোঝাই পিক আপের চাপায় মো. রিয়াজ হাওলাদার (৪৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার পাড়েরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ জেলার ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের মো. লতিফ হাওলাদারের ছেলে।

নিহতের শ্বশুর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এ দিন বাড়ি তার জামাতা রিয়াজ ইন্দুরাকানী থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে যান। সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে ইন্দুরকানি ফেরার পথে ওই সড়কের মধু কমিশনারের বাড়ির রাস্তা থেকে পাড়ের হাট সড়কে যাওয়ার কালে বিপরীত দিক ইন্দুরকানি থেকে আসা বালু বোঝাই একটি পিক আপ তার অটোটিকে চাপা দেয়। সাথে সাথেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস দল গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন, সকালে ফায়ার সার্ভিস দল রিয়াজ হাওলাদার নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক পিক আপ ও এর চালককে আটক করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে গাড়ি চাপায় অটো চালক নিহত

আপডেটের সময় ০২:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২