ভিয়েনা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

চরফ্যাশনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • ৪৫ সময় দেখুন

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মিলিটারির নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ হামলায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অফিসে ঝুলানো বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার আছলামপুর ইউনিয়নের বরদার হাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরফ্যাশন থানায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মিলিটারি।

অভিযোগ সুত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থীর ছেলে জাকির হোসেন সমর্থকদের নিয়ে নির্বাচনী অফিসে বসা ছিল। এমন অবস্থায় হঠাৎ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরে আলমের ভাইসহ ৭০ থেকে ৮০ জন লোক দেশীয় অস্ত্র সহ অফিসে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।

স্বতন্ত্র প্রার্থী কাশেম মেলেটারি অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী নুরে আলম নিজের পরাজয় নিশ্চিত জেনে কয়েকদিন ধরে আমার নেতাকর্মী ও সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে আসছে। আজ আমার অফিসে হামলা-ভাঙচুর করেছে। এসবের জবাব আছলামপুর ইউনিয়নের সাধারণ মানুষ ২৮ নভেম্বর ভোটের মাধ্যমে দিবে বলেও জানান আবুল কাশেম মিলিটারি।

অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী নুরে আলম বলেন, আনারস মার্কার নির্বাচনী অফিস কে বা কাহারা ভাংচুর করেছে আমার জানা নেই। আমাদের লোকজন সহ আমরা ৫নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে ছিলাম।

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মিলিটারির স্বাক্ষরিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর

আপডেটের সময় ০৪:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২