ভিয়েনা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

পান বরজে চুরির ঘটনায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কলা ব্যবসায়ী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • ৩৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে সাইদ বিশ্বাস (৪০) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয় বলে জনা গেছে। নিহত সাইদ বিশ্বাস কেষ্টপুর গ্রামের মৃত জাবেদ বিস্বাসের ছেলে।

১৩নং উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার কেষ্টপুর গ্রামের দেব প্রসাদের পানের বরজে চুরির ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে সোমবার সকালে কেষ্টপুর গ্রামের তরিকুল নামের এক ব্যক্তি বিএলকে বাজারে আসলে তার উপর হামলা চালায় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিস্বাসের সমর্থকরা।

এ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সকাল ৯টার দিকে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান সমর্থক ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ^াসের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাইদ বিশ^াস, শরিফুল ইসলাম, রেজাউল বিশ^াস, গোলাম কিবরিয়া, শরিফ, বকুল ইসমাইল সহ ১০ ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে সাইদ বিশ্বাসকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান ইউপি সদস্য আব্দুল মান্নান।

তিনি আরো জানান যে, সোমবার সকালে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাস সমর্থক কেষ্টপুর গ্রামের হানিফ মন্ডল, লক্ষণদিয়া গ্রামের মতিউর রহমান, আমিন উদ্দিন, বেষ্টপুর গ্রামের আফজাল আনোয়ার সহ কয়েকজন মিলে বিএলকে বাজারের তরিকুলের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত তরিকুলকে সাইদ সহ কয়েকজন তার বাড়িতে দেখতে গেলে পূনরায় অতর্কিত হামলা চালায় কপিল সমর্থকরা।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কপিল বিশ্বাস বলেন, মান্নান সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।
শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কেষ্টপুর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে সাইদ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষকারীদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

শেখ ইমন/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পান বরজে চুরির ঘটনায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কলা ব্যবসায়ী নিহত

আপডেটের সময় ০৪:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২