ভিয়েনা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

ঝালকাঠিতে ইকোপার্ক রক্ষার দাবিতে জনস্বার্থে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৭৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির চার নদীর মোহনায় গড়ে ওঠা ইকোপার্ক দখদারদের হাত থেকে রক্ষার দাবিতে জনস্বার্থে মামলা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রথম জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করা হয়। ঝালকাঠি ইকোপার্ক রক্ষা এবং খাল-নদী ও পরিবেশ বঁাচাও আন্দোলন কমিটির পক্ষে শহরের চারজন বিশিষ্ট নাগরিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিবাদী করা হয় ঝালকাঠির জেলা প্রশাসক, পৌরসভার মেয়র ও তঁার ছেলে মনিরুল ইসলাম তালুকদারসহ ১৬ জনকে। আদালতের বিচারক মো. হুমায়ুন কবির মামলাটি গ্রহণ করে আগামী ২৮ নভেম্বর শুনানীর দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি ও গাবখান নদীর মোহনায় জেগে ওঠা চরের ৯০ একর খাস জমিতে ২০০২ সালে ইকোপার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ২০০৭/৮ অর্থবছরে প্রকল্পের জন্য চার কোটি টাকা বরাদ্দ করা হয়। ওই সময় বালু দিয়ে ভরাট করা হয় প্রকল্প এলাকা। একটি ভূমিগ্রাসী চক্র প্রকল্প এলাকার প্রায় ৯০ একর জমির মালিকানা দাবি করে মামলা করলে আদালতের নিষেধাজ্ঞায় থমকে যায় ইকোপার্কের কার্যক্রম। সম্প্রতি ওই চক্রটির পক্ষে আদালত রায় দিলে ক্ষুব্দ হয় ঝালকাঠির সর্বস্তরের মানুষ। তঁারা ইকোপার্ক রক্ষায় আন্দোলনের ঘোষণা দেন। ইকোপার্ক রক্ষায় একটি কমিটিও করা হয়। ওই কমিটির উদ্যোগে মানববন্ধন, লিফলেট বিতরণ, প্রচারণা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। মামলায় ভূমি খেকোদের হাত থেকে ইকোপার্ক রক্ষার দাবি জানানো হয়।

মামলার বাদী মো. মহিন উদ্দিন তালুকদার মইন বলেন, শহরবাসীর হৃদয়ের স্পন্দন হচ্ছে ইকোপার্ক। ইকোপার্ক দখল করার পায়তারা করছে একটি গোষ্ঠী। আমরা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছি। ঝালকাঠিবাসীর স্বার্থে আমরা পার্কটি রক্ষার দাবি জানাচ্ছি।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাকিনা আলম লিজা বলেন, ইকোপার্কটি দখল হয়ে যাচ্ছে। একটি চক্র আদালতকে ভুল বুঝিয়ে নিজেদের পক্ষে রায় নিয়ে নেন। আমরা তাদের ডিক্রি বাতিলের দাবি জানিয়ে জনস্বার্থে মামলাটি করেছি। আদালত আগামী ২৮ নভেম্বর মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

বাধন রায়/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ইকোপার্ক রক্ষার দাবিতে জনস্বার্থে মামলা

আপডেটের সময় ০৮:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২