ভিয়েনা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

ভান্ডারিয়ায় ব্যাংক থেকে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • ৫৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: সোনালী ব্যাংক পিরোজপুরের ভান্ডারিয়া শাখা থেকে মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরকামারখালী এলাকার মৃত ফারুক ভুইয়ার ছেলে মো. ফিরোজ ভুইয়া (৩৬) একই এলাকার মৃত রশিদ খানের ছেলে সামাদ খান (৬৫) এবং মৃত জালাল ফরাজির ছেলে জয়নাল ফরাজি (৬৩)।

ভুক্তভোগী হালিমা আক্তার জানান, গত ৬ সেপ্টেম্বর ব্যাংকে থেকে ৪০ হাজার টাকা তোলেন। টাকা তোলার পরে গণনার সময় তিন প্রতারক তার সাথে সখ্যতা গড়েতুলে পুরাতর টাকার পরিবর্তন করে নতুন টাকা দিবে এমন আশ^াস দিয়ে ৩০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। পরে শাখা ব্যবস্থাপকে জানালে ব্যাংক কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এতে দেখা যায়, ব্যাংকে ভিড়ের মাঝে প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়ে যায়।

শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম আকন্দ জানান, মঙ্গলবার তিন জনকে ব্যাংকের মধ্যে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পূর্বের সিসিটিভি ফুটেজের সাথে তাদের মিল থাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান জানান, তারা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রটির সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ নেওয়া হবে। থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় ব্যাংক থেকে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

আপডেটের সময় ০৬:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২