ভিয়েনা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী হবিগঞ্জে ড্রেস মেকিং প্রশিক্ষণের সনদ বিতরণ লালমোহনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক ‎ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ লালমোহনে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড: ঝিনাইদহে বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু

ভোলায় আবারও সুজির প্যাকেট হাতে দিয়ে নারীর টাকা স্বর্ণালংকার ছিনতাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • ৫৭ সময় দেখুন
সিমা বেগম, ভোলা সদর প্রতিনিধিঃ ভোলায় ২০ দিনের মাথায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনিয়ে নিয়েছে এক ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা। তবে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ভুক্তভোগীরা।
যদিও পুলিশ বলছে, এ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে তা হচ্ছে না।আজকের ঘটনা নিয়ে ভোলায় প্রকাশ্যে একাধিকবার ছিনতাইয়ের ঘটনা ঘটল।
রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মার্কেন্টাইল ব্যাংকে আসেন চরনোয়াবাদ এলাকার মো. শাহাবুদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। তিনি ওই ব্যাংকে জিপিএসের জন্য ৫ হাজার টাকা জমা দিবেন। এমন সময় তিনজন ছিনতাইকারী তাকে ব্যাংকের সামনে থেকে ডেকে নেয় কালীনাথ রায়ের বাজারের একটি কলিতে। সেখানে নিয়ে তাঁর হাতে একটি সুজির প্যাকেট ধরিয়ে দিয়ে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেয় নগদ ৫ হাজার টাকা, গলায় থাকা ১০ আনা স্বর্ণের চেইন, ৪ আনা কানের দুল ও ২ আনা ওজনের আন্টি।
জান্নাতুল ফেরদৌস জানান, তাকে কৌশলে ডেকে নিয়ে তাঁর হাতে একটি সুজির প্যাকেট ধরিয়ে দেয় তাঁরা। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেললে ছিনতাইকারীরা তাঁর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।
এরপর এ প্রতিবেদক ঘটনাটি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলের আশেপাশে থাকা বেশকিছু সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের চিহ্নিত করেন।
এ ঘটনার ২০ দিন আগে শহরের অবসর সিনেমা হলের সামনের একটি গলিতে নিয়ে একই কায়দায় অন্তঃসত্ত্বা এক নারীর টাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ওই ছিনতাইকারী চক্রটি।
এদিকে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটার পরেও পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
তাঁরা বলেন, ভোলায় দিন দুপুরে প্রকাশ্যে এমন ঘটনা একাধিকবার ঘটছে এবং ভুক্তভোগীরা এসব ঘটনায় থানায় একাধিক অভিযোগ দায়ের করলেও পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারছে না। তাঁরা দাবি করছেন, এসব ঘটনায় পুলিশের কোনো ভূমিকা নেই।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আশ্বস্ত করে জানান, এ চক্রের সঙ্গে যাঁরা জড়িত পুলিশ তাদেরকে আটকের চেষ্টা চালাচ্ছে।

ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় আবারও সুজির প্যাকেট হাতে দিয়ে নারীর টাকা স্বর্ণালংকার ছিনতাই

আপডেটের সময় ০৪:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২