ভিয়েনা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

দক্ষিণ অঞ্চলে পরিবহন ধর্মঘট, তিন চাকার যানবাহনের দখলে মহাসড়ক !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • ৫১ সময় দেখুন
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলে পরিবহন ধর্মঘট চলায় শুক্রবার সকাল থেকে বরিশাল- কুয়াকাটা মহা সড়কে এখন তিন চাকার রিকশা,অটোরিকশা, মাহিন্দ্রা, ভটভটি চলাচল করছে। আর এসব পরিবহনে অনান্য সময়ের থেকে বেশি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। শনিবার বরিশালে বিএনপির মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।  আর এমন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শুক্রবার সকাল থেকে দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি।  আর এতে করেই কার্যত অচল হয়ে পরে দক্ষিণ অঞ্চলের সড়ক যোগাযোগ। এমন সুযোগে মহা সড়কে যাত্রী পরিবহনে নেমে পরেছেন তিন চাকার বিভিন্ন যানবাহন।
 
বছরের অন্য সময় গুলোতে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে বিভিন্ন বিধি নিষেধ থাকলেও শুক্রবার সকাল থেকে নির্বিঘ্নে চলাচল করছে এসব যানবাহন। এছাড়া মহা সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল এর চাহিদাও বেড়েছে কয়েকগুণ। এদিকে নিয়মিত এই সড়কে চলাচলকারী যাত্রীরা পরিবহন ধর্মঘটের কারন চরম ভোগান্তিতে পরেছেন।
 
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা সোবাহান গাজী বলেন, সকালে ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চ ঘাটে নামছি, শহরে কিছু কাজ ছিল।  এখন এলাকায় যামু কিন্তু যাওয়ার কিছু নাই, বাস বন্ধ। অটোরিকশা চলে,কিন্তু ভাড়া অনেক বেশি। 
 
এদিকে পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন মৃধা জানান,মহা সড়কে তিন চাকার অবৈধ যানবাহন বন্ধ করার দাবীতেই তাদের এই ধর্মঘট। এর সাথে বরিশালে বিএনপির মহা সমাবেশের কোন সম্পর্ক নেই। 
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস  
জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ অঞ্চলে পরিবহন ধর্মঘট, তিন চাকার যানবাহনের দখলে মহাসড়ক !

আপডেটের সময় ০৮:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২