ভিয়েনা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

মারা গেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ৫১ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান মারা গেছে(ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

চিকিৎসকরা বলছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভীড় করেন অসংখ্য নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ।

স্থানীয়রা জানায়, গতকাল রাতে সাংগঠনিক সব কাজ সেরে শহরের গীতাঞ্জলী সড়কের নিজ বাসভবনে ঘুমিয়ে পড়েন মসিউর রহমান। এখানে তিনি একাই থাকতেন, পরিবারের সদস্যরা ঢাকাতে থাকেন। সকালে তিনি ড্রাইভারকে শরীর খারাপ লাগছে বলে ফোন দিয়ে দ্রæত বাসায় আসতে বলেন। এরপর ড্রাইভার সহ অন্যরা এসে ডাকাডাকি করে না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মসিউর রহমান বিছানায় পড়ে আছে। এরপর তাকে দ্রত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে মৃত্য অবস্থায় তাকে পেয়েছি। প্রয়োজনীয় পরীক্ষা করে বোঝা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

মসিউর রহমানের মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করছেন।

শেখ ইমন/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মারা গেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান

আপডেটের সময় ০৭:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২