ভিয়েনা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

ভোলায় পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু; অজ্ঞাত লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ৪৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলায় পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও দৌলতখান উপজেলা মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১ নভেম্বর) ভোলা সদর ও দৌলতখান উপজেলায় এ ঘটনা ঘটে।

পৃথক দুর্ঘটনার মধ্যে একজন পানিতে ডুবে ও আরেকজন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন উভয় ঘটনাগুলোর তথ্য নিশ্চিত করেন।

ভোলা সদর উপজেলা উত্তর দিঘলদী ইউনিয়ন চর কুমারীয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তামান্না আক্তার নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তামান্না ওই গ্রামের রাজমিস্ত্রী মো. সোহেলের মেয়ে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান,খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ পাঠানো হয়েছে।  এ নিহতের ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে জেলার দৌলতখান উপজেলা চর পাতা ইউনিয়ন চর লামছি পাতা গ্রামে আমড়া গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. শরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শরিফ ওই গ্রামের মো. জসীমউদ্দিনের ছেলে।

এছাড়াও দৌলতখান উপজেলা মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু; অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেটের সময় ০৮:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২