ভিয়েনা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ভোলায় পানির ভয়ে আশ্রয় নিতে গিয়ে পানিতে ডুবেই গৃহবধূর মৃত্যু সহ নিহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • ৫৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃদ্ধি পাওয়া পানির ভয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে গিয়ে পানিতে ডুবেই ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে  মোসা. আয়েশা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত গৃহবধূ আয়েশা এ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন, আয়েশার ঘরের চারদিকে পানি উঠলে সে নিরাপদ আশ্রয়ের জন্য পাশে থাকা দাদার বাড়ি উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তবে রাস্তাও পানিতে ডুবে থাকায় পথ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় আয়েশা।ভোলা সদর উপজেলায়  গাছ চাপায় মো. মফিজল ইসলাম (৬০) নামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ওই বৃদ্ধ  উপজেলা ধনিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বসতঘরের উপর একটি রেনটি গাছ ভেঙে পড়লে এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনায়েত হোসেন।

সোমবার(২৪ অক্টোবর) রাতে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ও সদর উপজেলা ধনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এদিকে মঙ্গলবার সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীর চর গ্রামে জোয়ারের পানিতে বেসে আশা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুবুর রহমান জানান, গৃহবধূর আয়েশার নিহতের ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পানির ভয়ে আশ্রয় নিতে গিয়ে পানিতে ডুবেই গৃহবধূর মৃত্যু সহ নিহত ২

আপডেটের সময় ১২:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২